Adsence

সোমবার, ১৩ মে, ২০১৩

সুদ ঘুষ

১) ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। নিশ্চই নবী (সাঃ) সুদখোর, সুদ প্রদানকারী, সুদী কারবারের স্বাক্ষী এবং সুদের চুক্তি লেখক কে অভিশাপ দিয়েছেন। (বুখারী ও মুসলিম) 

২) আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, "ঘুষখোর এবং ঘুষ দাতার উপর আল্লাহর অভিশাপ।" (বুখারী ও মুসলিম) 

৩) আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, "বিচারের ক্ষেত্রে ঘুষ গ্রহনকারী এবং ঘুষ প্রদানকারীর উপর আল্লাহর অভিশাপ।"  (বুখারী ও মুসলিম) 

বৃহস্পতিবার, ২ মে, ২০১৩

প্রতিবেশী

১) আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, "আল্লাহর শপথ, সে মুমিন নয়। আল্লাহর শপথ সে মুমিন নয়।" জিজ্ঞেস করা হল, হে আল্লাহর রাসুল, কে সে ব্যক্তি? রাসূলুল্লাহ (সাঃ) বললেন, "যার অনিষ্ট থেকে প্রতিবেশীগন নিরাপদ নয়।" (বুখারী ও মুসলিম)

২) আব্দুর রহমান ইবনে আবি কারাদ (রাঃ) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, "যে ব্যক্তি চায় আল্লাহ ও তার রাসূল তাকে ভালবাসুক তাহলে তার উচিৎ কথা বলার সময় সত্য কথা বলা, আমানতদারের আমানত ফিরিয়ে দেয়া, প্রতিবেশীর সংগে উত্তম ব্যবহার করা।" (মিশকাত)