Adsence

রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫

কৃত্রিম চুল লাগানো নিষেধ

ইবনে উমার (রাঃ) থেকে বর্নিত। যে ব্যক্তি চুল জোড়া লাগায় আর যে এ কাজে সাহায্য করে এবং যে উলকি আঁকে এবং যে আঁকায় তাদের ওপর রাসুলুল্লাহ (সাঃ) অভিশাপ করেছেন। (সহীহ মুসলিম)

আসমা বিনতে আবু বকর (রাঃ) থেকে বর্নিত। এক মহিলা নবী (সাঃ) এর নিকট উপস্থিত হয়ে বলল, আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি। তার মাথার চুল পড়ে গেছে। অথচ তার স্বামী চুল খুবই পছন্দ করে। ইয়া রাসুলাল্লাহ! আমি কি তার মাথায় কৃত্রিম চুল লাগিয়ে দেব? তিনি এরুপ করতে নিষেধ করলেন। (সহীহ মুসলিম)

পুরুষদের রেশমী কাপড় পড়া এবং সোনা রুপার পাত্রে আহার করা

আব্দুল্লাহ ইবনে উকাইম (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, আমরা মাদায়েনে হুযাইফার (রাঃ) সাথে ছিলাম। তিনি পানি চাইলেন। এক গ্রামীন লোক রুপার পাত্রে পানি নিয়ে আসল। তিনি তা পাত্র সহ ফেলে দিলেন এবং বললেন, আমি তোমাদের বলে দিচ্ছি যে, আমি তাকে বলেছিলাম এ পাত্রে পানি এনোনা। কেননা রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, সোনা রুপার পাত্রে পান করো না এবং রেশমী কাপড় পরিধান করো না। (মুসলিম)