Adsence

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

সালাম দেয়া এবং সালামের উত্তর দেয়া

যখন তোমাদের (সালাম বা অন্য কিছু দ্বারা) অভিবাদন জানানো হয়, তখন তোমরা তার চাইতেও উত্তম পন্থায় তার জবাব দাও, অথবা কমপক্ষে অনুরূপ জবাব দাও। নিশ্চয়ই আল্লাহ্ সব কিছুর হিসাব গ্রহণ করবেন। (সুরা আন নিসাঃ ৮৬) আল্লাহ প্রকাশ্যভাবে মন্দ বলা (পাপ ও মন্দ কথার প্রচারনা) পছন্দ করেন না। (সুরা নিসাঃ ১৪৮)

ন্যায় বিচার

হে ঈমানদার লোকেরা! তোমরা ইনসাফের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো এবং আল্লাহর জন্য সত্যের সাক্ষী হিসেবে নিজেকে উপস্থাপন করো, যদি এ (কাজ) টি তোমাদের নিজের, তোমাদের পিতা-মাতার কিংবা নিকট আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যায়। সে ধনী হোক কিংবা অভাবী, আল্লাহ্ তাদের উভয়েরই ঘনিষ্ঠতর। অতএব তোমরা ন্যায় বিচার করতে গিয়ে খেয়াল খুশির অনুসরন করোনা, তোমরা যদি পেঁচালো কথা বলো, কিংবা পাশ কাটিয়ে যাও, তবে জেনে রাখো, তোমরা যা কিছুই করো আল্লাহ্ সে বিষয়ে খবর রাখেন।–(সুরা আন নিসাঃ১৩৫)