Adsence

ঈমান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঈমান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৫ জুন, ২০১৪

ঈমানের স্বাদ

১) আনাস (রাঃ) থেকে বর্ণিত। নবী (সাঃ) বলেছেন, যার মধ্যে তিনটি গুন আছে সে ঈমানের স্বাদ পায়। 
১) তার নিকট অপর সকলের চেয়ে আল্লাহ ও তার রাসুল প্রিয়তর হয়।
২) কাউকে ভালবাসলে আল্লাহর জন্যই ভালবাসে।
৩) আগুনে নিক্ষিপ্ত হওয়াকে যেমন অপ্রিয় জানে, কুফরীতে ফিরে যাওয়াকেও তেমনি অপ্রিয় জ্ঞান করে। (সহীহ আল বুখারী)


২) আনাস (রাঃ) থেকে বর্নিত। নবী (সাঃ) বলেছেন, তোমাদের কেউ ঈমানদার হয় না, যতক্ষন পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে তার মুসলিম ভাইয়ের জন্যও তাই পছন্দ করে। (সহীহ আল বুখারী)

বুধবার, ১৫ মে, ২০১৩

পরিপূর্ণ ঈমান


রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন। "যে ব্যক্তি আল্লাহর জন্যই কাউকে ভালবাসলো, আল্লাহর জন্যই কারো প্রতি শত্রুতা পোষন করলো, আল্লাহর জন্যই কাউকে দান করলো, এবং আল্লাহর জন্যই কাউকে দান করা থেকে বিরত থাকলো, সে ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করে নিলো।" (বুখারী)